ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন দুই ম্যাচের স্কোয়াডে নেইমার জুনিয়রকে রাখেননি জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। তাকে না রাখার ব্যাখ্যায় আনচেলত্তি বলেছেন, নেইমারের 'ছোটখাটো সমস্যা' আছে। অবশ্য দল ঘোষণার আগে ওগ্লোবো জানিয়েছিল আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার।
তবে ওগ্লোবো তাদের রিপোর্টে এও জানিয়েছিল, ব্রাজিলের ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন নেইমার। ব্রাজিল বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে ৪ সেপ্টেম্বর চিলি এবং ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে। জাতীয় দলে ফিরতে নেইমারকে আরও অপেক্ষা করতে হচ্ছে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড জাতীয় দলে সুযোগ না পেয়ে প্রতিক্রিয়া জানালেন ইনস্টাগ্রামে।
জিমে অনুশীলনের ছবি পোস্ট করে ক্যাপশনে নেইমার লিখেছেন, 'সাফল্য আসে ইচ্ছাশক্তি, দৃঢ়তা ও অধ্যবসায় থেকে। লক্ষ্য পূরণ না হলেও যারা চ্যালেঞ্জ নেয় এবং বাধা অতিক্রম করে, তারা প্রশংসনীয় কিছু করতে সক্ষম হয়।'
নেইমারের এই পোস্টকে অনেকে আনচেলত্তির সিদ্ধান্তের জবাব হিসেবে দেখছেন।
‘চেয়ার বদল খেলা’য় জর্জরিত পাকিস্তানের ক্রিকেট