রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, ভোর ৫টার পর একটি সিএনজি চালিত অটোরিকশা ইউটার্ন নিতে গেলে লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি।
পরে সিএনজির এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় চালকসহ অপর যাত্রীও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক জানান, তাদের অবস্থাও আশঙ্কাজনক।