নির্বাচনী র‍্যালিতে ইট-পাটকেলের তোপের মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ইট-পাটকেল নিক্ষেপের মুখে পড়তে হয়েছে। ঘটনাস্থল থেকে তিনি দ্রুত নিরাপদ স্থানে সরে যান। 

বুধবার (২৭ আগস্ট) শহরের একটি র‍্যালি চলাকালে এই বিব্রতকর পরিস্থিতির শিকার হন মিলেই।

প্রেসিডেন্ট মিলেই, তাঁর বোন কারিনা মিলেই এবং দলের অন্যান্য সদস্যদের সঙ্গে আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা চালাতে সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ কয়েকজন উত্তেজিত জনতা তাঁকে এবং তাঁর বোনকে লক্ষ্য করে ইট, পাথর ও বোতলসহ নানা জিনিস ছুড়তে শুরু করে। এ ঘটনায় প্রেসিডেন্ট মিলেই কিছুটা আঘাতপ্রাপ্ত হন।

উপায়ান্তর হিসেবে মিলেইকে গাড়িসহ দ্রুত ক্যাম্পেইন ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়।

উল্লেখ্য, সম্প্রতি দেশের ঘুষ কেলেঙ্কারিতে জনমনে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ কেলেঙ্কারিতে প্রেসিডেন্ট মিলেই সরকারের উপর সমালোচনা তীব্র, যেখানে তাঁর বোনও জড়িত থাকার অভিযোগ উঠেছে।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত