দৌলতখানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:১২ পিএম

ভোলার দৌলতখানে পুকুর ডুবে ফাতেমা ও জুবাইদা নামে দুই শিশু মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে তারা নিখোঁজ হয় রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুরে তাদের মরদেহ পাওয়া যায়।  

বিবি ফাতেমা নামে শিশুটির বয়স ৭ বছর ও শিশু জুবাইদার বয়স ৪। তারা উপজেলার দিদারুল্যাহ গ্রামের মো. শাকিল ও মো. হোসেনের মেয়ে।

দুই শিশুর পরিবার জানায়, বুধবার বিকাল ৫টার পর তারা নিখোঁজ হয়। এরপর থেকে তাদের বিভিন্ন জায়গায় সন্ধান করলেও খোঁজ মেলেনি। পরে রাত সাড়ে ১০টায় ফাতেমাকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখতে পায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে জুবাইদাকে খোঁজে পুকুরের গভীর থেকে উদ্ধার করে।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত