কুমিল্লায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ হানিফ মিয়া ওরফে আনু মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার কাটাবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হানিফ মিয়া (৩৫) কুমিল্লা নগরের ১৫নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকার বাসিন্দা।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আটকের সময় হানিফের কাছ থেকে ১ হাজার ৮৯৭ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, এক বোতল ফেনসিডিল এবং দুটি করে চাইনিজ কুড়াল,চাপাতি, একটি সিজার ও রামদা জব্দ করা হয়েছে।
সেনাবাহিনী আটক পর হানিফ মিয়াকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
