দেশের ফেন্সিংয়ের বড় বিজ্ঞাপন ফাতেমা মুজিব। ২০১৯ এসএ গেমসে সোনা জিতে চমকে দিয়েছিলেন বাংলাদেশের ফেন্সার। তার সাফল্যে ফেন্সিং আসে আলোচনায়। অথচ চোটের কারণে সেই ফাতেমাকে ছাড়া আজ শুরু হচ্ছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। দুদিন ব্যাপী আসরটি হবে হ্যান্ডবল স্টেডিয়ামে।
হাঁটুর চোটের কারণে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে ফাতেমা মুজিবকে। একই কারণে আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়অ ১৪তম এসএ গেমসের প্রস্তুতি ক্যাম্পেও নেই তিনি। প্রস্তুতি নিতে গিয়েই হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। ফাতেমা মুজিব না থাকলেও বৃহস্পতিবার জুলাই রেভুলেশন চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে বারবার উঠে এসেছে তার প্রসঙ্গ। ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম বলেন, 'ফাতেমা মুজিবের ইনজুরিটা দুঃখজনক। আমাদের সহযোগিতায় বাংলাদেশ নেভির মাধ্যমে সিএমএইচে তার অপারেশন করানো হয়েছে। সফল অস্ত্রোপচারের পর চিকিৎসক জানিয়েছেন অন্তত চার মাস তার বিশ্রামে থাকতে।'
এই আসরে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহ অংশ নিচ্ছে।
১৪ সেপ্টেম্বর থেকে শুরু এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর