ফুটবলপ্রেমীদের দেশ বাংলাদেশে ইউরোপিয়ান লিগের প্রচুর দর্শক আছে। সময়ের তারতম্যের কারণে তাদের রাত জেগে প্রিয় দলের খেলা দেখতে হয়। এর মাঝে সবচেয়ে আকর্ষণীয় হলো চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। ফুটবলপ্রেমীরা এই ম্যাচ দেখার জন্য রাত জেগে অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। তবে সুখবর হলো, আসন্ন মৌসুমের ফাইনালটির সময় এগিয়ে আনা হয়েছে।
এক ঘোষণায় গতকাল বৃহস্পতিবার উয়েফা জানিয়েছে যে, ২০২৫-২৬ মৌসুমে ফাইনাল শুরুর সময় তিন ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে ২০২৬ সালের ৩০ মে, শনিবার। এর মানে, বাংলাদেশ সময় রাত ১টার পরিবর্তে ফাইনাল ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। সুতরাং আর রাত জাগতে হচ্ছে না।
ম্যাচটি টাইব্রেকারে গড়ালেও বাংলাদেশে রাত গভীর হওয়ার আগেই ইউরোপের নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে। এ ব্যাপারে ফুটবল সাপোর্টার্স ইউরোপের নির্বাহী পরিচালক রোনান এভাইন বলেছেন, আগেভাগে ফাইনাল শুরু হলে দিনভিত্তিক ভ্রমণ সহজ হবে, যাতায়াতের চাপ কমবে এবং সমর্থকেরা গভীর রাতের ঝামেলা ছাড়াই পুরো খেলা দেখার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
হেরে যেতেই পারি, কিন্তু আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি সেটাই গুরুত্বপূর্ণ: লিটন
ফাতেমা মুজিব ছাড়াই জুলাই রেভুলেশন ফেন্সিং