ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১১:২৮ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-জাঞ্জাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল ৮টা ৫ মিনিটে গফরগাঁও স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। পরে ট্রেনের চালকসহ স্টাফদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ইঞ্জিন বিকল হয়ে যায়।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির এই ইনচার্জ বলেন, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসেছে। কাজ চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত