বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৩:০৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় শহরের সিটি কলেজ প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।

এ সময় চেম্বার অব কর্মাসের সভাপতি মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিলন, ড্যাব নেতা ডা. হাসানুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকার ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ওষুধ দেওয়া হয়। স্বাস্থ্য সেবা দেন ঝিনাইদহ ও মাগুরার হাসপাতালের ডা. আসিফ হোসেন, ডা. তারিন শুভ, ডা. প্রান্ত, ডা. জোহান হোসেনসহ ৪ জন চিকিৎসক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত