হাতিরঝিলে দৌড় প্রতিযোগিতা, অংশ নিলেন ২ হাজার দৌড়বিদ

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পিএম

অনুষ্ঠিত হলো দৌঁড় প্রতিযোগিতা ‘রানরাইজ নেশন ফিফটিন-কে ২০২৫’। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে রাজধানীর হাতিরঝিলে দৌঁড়ে অংশ নেন প্রায় ২ হাজার দৌড়বিদ।

তিন ক্যাটাগরিতে দৌঁড়ান বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা। গরমকে উপেক্ষা করে দৌঁড় শেষ করে মেডেল জেতেন অংশগ্রহণকারীরা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌঁড়ের প্রয়োজনীয়তার কথা বলেন তারা।

আয়োজকরা জানান, এটিই তাদের প্রথম মেগা ইভেন্ট। সফলভাবে সম্পন্ন করায় তারা খুশি। তবে সামনের দিনেও এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত