এশিয়া কাপের প্রস্তুতিমূলক সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ জয় পেয়েছে পাকিস্তান। অধিনায়ক সালমান আলি আগার দায়িত্বশীল ফিফটির পর বোলারদের আগুন ঝরানো পারফরম্যান্সে আফগানিস্তানকে তারা হারিয়েছে ৩৯ রানে।
প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৮২ রান। সালমান ৩৬ বলে অপরাজিত ৫৩ রান করেন, সঙ্গে ছিলেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজরা। ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব দ্রুত রান তুললেও বড় ইনিংস খেলতে পারেননি।
আফগানিস্তান রান তাড়ায় এক সময় বেশ ভালো অবস্থায় ছিল—১১ ওভারে ২ উইকেটে ৯৩ রান। কিন্তু হঠাৎই ধস নামে। মাত্র ১৭ বলের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।
শেষ দিকে রাশিদ খান ঝড় তোলেন। ১৬ বলে ৩৯ রান করেন তিনি, যেখানে ছিল ৫ ছক্কা। তবে তার সেই ইনিংসও আফগানিস্তানকে হার এড়াতে পারেনি। ১৯.৫ ওভারে অলআউট হয় তারা ১৪৩ রানে।
শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও সুফিয়ান মুকিম মিলে আফগানদের ব্যাটিং ভেঙে দেন। রউফ একাই নেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন অবশ্য অধিনায়ক সালমান আলি আগা।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তান শনিবার মুখোমুখি হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের।
টি-টোয়েন্টির 'দ্বিতীয় সেরা দলকে যেভাবে হারালো পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৮:২৩ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৮:২৩ এএম
সালমান আগা
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০