সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার আগে অনুশীলন করতে গিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে বাইচের নৌকার সংঘর্ষে বাইচের নৌকা ডুবে ২ জন নিহত, ১ জন নিখোজ ও ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহত, নিখোজ ও আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে আহতরা সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, চাকসা দক্ষিণ পাড়া মায়ের দোয়া নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষ করে বাড়ি ফেরার পথে দহকুলা ব্রিজের কাছে পৌঁছালে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাইচের নৌকাটি ডুবে যায়। এ সময় বাইচের নৌকায় থাকা ৩ জন নিখোজ ও ১৪/১৫ জন বাইচাল আহত হয়েছেন। আহতদের উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
পরে রাত ৮টার দিকে অন্যান্য নৌকা নিয়ে বাইচের নৌকাটি পানি থেকে উদ্ধারের সময় ২ জনের লাশ উদ্ধার করা হয়। আরও ১ জন নিখোজ রয়েছে বলে এলাকাবাসি জানিয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, দহকুলা ব্রিজের কাছে বাইচের নৌকা ডুবে ২ জন নিহত ও কয়েকজন আহত হন। আরও নিখোজ আছে কি না তা জানা যায়নি। আহতরা আশংকামুক্ত আছেন।
