চরমোনাই পীরের পাশে বসে নির্বাচনী ইস্যুতে কড়া বার্তা মামুনুল হকের

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি ও জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। 

একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে কার্যকর করা যাবে না।

শুক্রবার রাতে রাজধানীর ধুপাখোলা মাঠে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ওই সময় মঞ্চে তার ঠিক পাশের আসনে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মামুনুল হক বক্তব্যে বলেন, “এখন নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। আগে শাপলা চত্বরের শহীদদের রক্তকে স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাহাত্তরের সংবিধান এই দেশে আর চলতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, জীবন দিয়ে হলেও ২৪ এর বিপ্লবকে রক্ষা করব। শহীদদের নামে কোনো ভাস্কর্য নির্মাণের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। আদর্শের জায়গায় আপসের সুযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত