৬ টেস্ট ক্রিকেটার নিয়েও অস্ট্রেলিয়ার স্থানীয় দলের কাছে ইনিংস পরাজয়!

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০১:৫০ পিএম

বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর শেষ হলো হতাশায়। টপ এন্ড টি-টোয়েন্টিতে একগাদা আন্তর্জাতিক ক্রিকেটার নিয়ে খেলেও ১১ দলের মধ্যে নবম হয়েছিল। এবার ৬ জন টেস্ট ক্রিকেটার নিয়েও সাউথ অস্ট্রেলিয়ার কাছে চার দিনের ম্যাচ মাত্র আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল।

আজ শনিবার শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ‘এ’ দল হেরেছে ইনিংস ও ১২ রানে। এদিন বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৪ রানে। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১১৪ রানে গুটিয়ে গিয়েছিল সফকারীরা। দবইতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান করেন শাহাদাত হোসেন। এছাড়া মুরাদ ৪২, ইয়াসির ৩৬ ও মাহিদুল ৩২ রান করেন।

সাউথ অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ৩৮০ রান তুলেছিল। দুই ইনিংস মিলিয়েও সেই রান করতে পারেনি বাংলাদেশ। আগামী বছর আগস্টে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। সেই সিরিজ মাথায় রেখেই ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু অভিজ্ঞতা মোটেও সুখকর হলো না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত