নুরের ওপর হামলা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরের ওপরে হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে দলের নেতাকর্মী একটি মিছিলর বের করে শ্রীনগর উপজেলার ডাক বাংলো মোড় হয়ে বিভিন্ন রাস্তায় ঘুরে পরবর্তীতে ছনবাড়ী ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের অবরোধ করে রাখে।

এসময় এক্সপ্রেস ওয়েতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।পরে প্রশাসনের অনুরোধে গণঅধিকারের পরিষদের নেতারা সরে আসেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সেতু, শ্রীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আহসান হাবীব শ্যামল, সহ-সভাপতি মো.রিপন শেখ, ওহাব দেওয়ান, সাধারণ সম্পাদক জাহিদ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আলামিন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত শেখ সোহাগ, দপ্তর সম্পাদক  রাসেল, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বাবুলসহ  অনেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত