আহত গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভিপি নুরকে দেখতে হাসপাতালে আসেন তিনি। এ সময় আহত নুরের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নুরুল হক নুরসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
