গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসা বিষয়ে খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (ত্রিশ আগস্ট) রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের দায়িত্বশীল কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা জানতে খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শায়রুল আরও জানান, খালেদা জিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এমন হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। একইসঙ্গে তিনি নুরের সঠিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এসময় বিএনপি চেয়ারপারসন নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার জন্য দোয়া করেন।
