রাষ্ট্রপতি ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১১:৫৪ এএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে রোববার সকাল ১০টা ৭ মিনিটে ফোন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। নুরুল হক নুর তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন।

স্ট্যাটাসে বলা হয়, রাষ্ট্রপতি নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন। এছাড়া তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করেছেন। 

রাষ্ট্রপতি জঘন্য এ হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেছেন।

এর আগে, গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। 

পরে বিজয়নগরের গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হন। 

বর্তমানে নুর ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত