পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম জাতীয় টি–টোয়েন্টি দলে জায়গা হারানো তারকা ব্যাটার বাবর আজমকে দিয়েছেন মূল্যবান পরামর্শ।
জিও নিউজের বিনোদনধর্মী অনুষ্ঠান হাসনা মানা হ্যায়-এ অতিথি হয়ে এসে বাবরের সাম্প্রতিক ফর্মহীনতা ও মানসিক চাপ নিয়ে নিজের মতামত দেন তিনি।
ওয়াসিম বলেন, 'বাবর আজম আমাদের সুপারস্টার, বিশ্ব ক্রিকেটের শীর্ষ ব্যাটারদের একজন। আমি শুধু বলব—শান্ত থাকো, অযথা সংবাদ সম্মেলনে কান দিও না। মনে রেখো, ফর্ম সাময়িক, কিন্তু ক্লাস চিরস্থায়ী। খেলে যাও, আবারও বিশ্ব ক্রিকেটের সেরা হিসেবে ফিরে আসবে।'
৫৯ বছর বয়সী এই সাবেক তারকা আরও যোগ করেন, বাবর এখনো দারুণ ব্যাটার হলেও তার সেরা সময় বাকি আছে, 'সে অসাধারণ ব্যাটসম্যান, তবে এখনও বড় অর্জন বাকি। সামনেই সে দলকে বড় জয় এনে দেবে,' মন্তব্য আকরামের।
বাবরের ম্যাচ–উইনার হওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন করলে ওয়াসিম বলেন, 'বাবরের ভেতর ম্যাচ–উইনার হওয়ার সব যোগ্যতা আছে। ধারাবাহিকতাও আছে। তবে তাকে নিজের ব্যাটে ২–৩টি বড় ম্যাচ জেতাতে হবে। তাহলেই অন্যদের মতো কিংবদন্তি হয়ে উঠতে পারবে।'
টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার পর থেকে এই ফরম্যাটে দলের বাইরে আছেন।
গার্দিওলা বলেন, 'ভালোবাসি হাজারো-লাখো বিরক্তিকর পাস ভালোবাসি বল দখলে রাখতে'