লামিন ইয়ামালকে সমর্থন দিলেন মেসি!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ এএম

স্পেনের উঠতি তারকা লামিনে ইয়ামালকে অনেকদিন ধরেই লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হয়। মেসি নিজেও এই তরুণকে নিয়ে উচ্ছসিত। বার্সেলোনার কিংবদন্তি এবার প্রকাশ্যে সমর্থন জানালেন কাতালানদের নতুন সেনসেশন লামিন ইয়ামালকে। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন মহাতারকার সাম্প্রতিক কার্যকলাপেই ফুটে উঠেছে সেই ইঙ্গিত।

মাত্র ১৮ বছর বয়সেই স্পেন ও ইউরোপীয় ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ইয়ামাল। এই গ্রীষ্মেই তিনি উত্তরাধিকার সূত্রে মেসির বিখ্যাত ‘নম্বর-১০’ জার্সি নিজের করে নিয়েছেন। কাতালোনিয়ার সমর্থকরা অনেক দিন ধরেই মনে করছেন, বার্সার ভবিষ্যৎ ভরসা হতে যাচ্ছেন এই তরুণ উইঙ্গার। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়, ‘মেসির ১০ থেকে ইয়ামালের ১০, বার্সার ভবিষ্যৎ নিরাপদ হাতে।’

বিস্ময়কর হলেও সত্য, ওই পোস্টে লাইক দিয়ে সমর্থন জানান আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের এই নায়কের সহজ প্রতিক্রিয়াই বুঝিয়ে দিয়েছে, ইয়ামালের প্রতিভা নিয়ে তার কোনো সংশং নেই। বরং তার ওপর আস্থা আছে ফুটবল জাদুকরের। লা মাসিয়ার একাডেমি থেকে উঠে আসা ইয়ামালকে নিজের উত্তরসূরি হিসেবে যেন মেনে নিলেন স্বয়ং মেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত