ফিলিস্তিনের পাসপোর্টধারী ব্যক্তিদের ভিসা অনুমোদন প্রায় স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি নিউইর্য়ক টাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গাজা থেকে আসা দর্শনার্থীদের ওপর ট্রাম্প প্রশাসন আগেই কিছু নিষেধাজ্ঞা দিয়েছিল। এবার সেই বিধি নিষেধ আরও বাড়ানো হলো।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নতুন নিয়মে ফিলিস্তিনিরা চিকিৎসা, পড়াশোনা এবং ব্যবসায়িক ভ্রমণে বাধার মুখোমুখি হবেন।
এর দুই সপ্তাহ আগে গাজা থেকে আসা দর্শনার্থীদের জন্য সব ধরনের ভিজিট ভিসা স্থগিত করার কথা জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।
