কক্সবাজার টেকনাফের শীর্ষ মাদক কারবারি সাইফুল ইসলামকে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে টেকনাফ ২ বিজিবির সদস্যরা ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে । এসময় কুলাল পাড়ার নুরুল ইসলামের ছেলে রবিউল আলম নামে তার আরেক সহযোগী রাতের আঁধারে পালিয়ে যায়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার জাফরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, মৌলভীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় টহল পরিচালনাকালে মাতব্বরপাড়া থেকে একটি মোটরসাইকেল আসতে দেখতে পায় বিজিবি সদস্যরা । পরবর্তীতে মোটরসাইকেল চালক এবং দ্বিতীয় আসনধারী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তার কাছে থাকা মাদকের প্যাকেটটি পার্শ্ববর্তী ধান ক্ষেতে লুকিয়ে দ্রুত পালিয়ে যাবার সময় মোটরসাইকেলসহ হাতেনাতে একজনকে আটক করা হয়। তবে তার অপর সহযোগী রাতের আঁধারে গ্রামের ভিতরে পালিয়ে যায়। এসময় আসামির পলিব্যাগে মোড়ানো দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক মাদক ব্যবসায়ী ও পলাতক আসামি মিলে উচ্চমূল্যে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে বের হয়েছিলেন।
স্থানীয়দের বরাতে বিজিবির ওই কর্মকর্তা আরো জানান, তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে। বর্তমানে আটককৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবাসহ গ্রেপ্তার সাইফুল ইসলাম ও তার মা-বাবা ভাই, বোন সকলের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। ইতিপূর্বেও তার পরিবারের অনেক সদস্য মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার আটক হয়েছে এবং জামিনে বের হয়ে ফের মাদক কারবারে জড়িয়ে পড়েছে।
হ্যাটট্রিক শিরোপা জিতে ধোনি-রোহিতদের কাতারে স্যাম বিলিংস
‘শারীরিক কারণে নয়, কোচের ইচ্ছায় জাতীয় দলে ডাক পাচ্ছি না’