তিন ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিল আরাকান আর্মি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

কক্সবাজারের টেকনাফ সাগর থেকে আবারও তিনটি ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা দিকে উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব দিকে সীতা নামক এলাকায় মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ধরে নিয়ে যায়।

সেন্টমার্টিন জেটিঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম জানান, সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের গলাচিপার মো.আফসার,আবু তাহের ও মোহাম্মদ আলমগীরের মালিকানাধীন ফিশিং ট্রলারগুলোকে স্পিড বোট যোগে আরাকান আর্মি সদস্যরা ধাওয়া করে জিম্মি করে। এ সময় নুরুল ইসলামের মালিকানাধীন আরেকটি ফিশিং ট্রলার পালিয়ে এসে বিষয়টি জানিয়েছেন। এখন পর্যন্ত জেলেদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত বিজিবি ও কোস্টগার্ডের বক্তব্য পাওয়া যায়নি।

গত ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৩ দিনে ১০টি ট্রলাসহ ৬৩ জেলে ধরে নিয়ে যাওয়ার তথ্য জানিয়েছে ট্রলার মালিকরা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত