বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবিতে বিক্ষোভ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা। 

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়টির এম মহবুবউজ্জামান ভবনের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে আন্দোলন চলাকালে বহিরাগতদের হামলা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিল। সেখানে হামলা করে তাদের ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা জানাই।

এসময় দ্রুত হামলার বিচার না হলে এবং বাকৃবি শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত