মাত্র তিন ম্যাচ দায়িত্ব পালনের পরই বেয়ার লেভারকুসেনের কোচ এরিক টেন হ্যাগকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
মে মাসে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করে লেভারকুসেনের দায়িত্ব নিয়েছিলেন ৫৫ বছর বয়সী ডাচ কোচ। সাবেক কোচ জাবি আলোনসো চলে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদে, তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন টেন হাগ। কিন্তু লিগে মাত্র দুই ম্যাচ—একটি ড্র, একটি হার—পরই ছাঁটাই হতে হলো তাঁকে। জার্মান কাপের একটি ম্যাচে জিতেছিল লেভারকুসেন।
শনিবার ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ৩-১ এগিয়ে থেকেও ৩-৩ ড্র করতে হয় লেভারকুসেনকে। এর আগে ঘরের মাঠেনহফেনহাইমের কাছে ২-১ গোলে হেরে বসেছিল তারা।
লেভারকুজেনের ম্যানেজিং স্পোর্টিং ডিরেক্টর সিমন রোলফেস বলেন, “এই সিদ্ধান্ত আমাদের জন্য সহজ ছিল না। কেউই এটি চাইনি। তবে গত কয়েক সপ্তাহ দেখিয়েছে, নতুন ও সফল দল গড়ার প্রক্রিয়া কার্যকর হয়নি।” ক্লাবের সিইও ফের্নান্দো কারোও বলেন,“এটি বেদনাদায়ক সিদ্ধান্ত, তবে জরুরি ছিল।”
এই বরখাস্তের সঙ্গে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডও গড়লেন টেন হাগ—কোনো লেভারকুসেন কোচকে এর আগে পাঁচ ম্যাচের কমে বিদায় জানানো হয়নি। মজার ব্যাপার এক সপ্তাহের ভেতর তিন জন সাবেক ম্যানটেস্টার ইউনাইটেড কোচ বরখাস্ত হলেন। এর আগে মজার ব্যাপার হলো, ওলে গানার সোলসকায়ের (বেসিকতাস) ও হোসে মরিনহো (ফেনারবাচে) বরখাস্ত হয়েছিলেন।
লেভারকুসেনের ইতিহাসের সবচেয়ে সফল মৌসুমের পর (২০২৩-২৪ মৌসুমে অপরাজিত লিগ ও কাপ ডাবল, প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা) নাটকীয় পরিবর্তনের সময় এসেছিলেন টেন হাগ। কিন্তু গ্রীষ্মেই বিদায় নেন কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—ফ্লোরিয়ান উইর্টজ, গ্রানিত সাকা, জোনাথন তাহ, জেরেমি ফ্রিমপং, আমিন আদলি ও লুকাস হ্রাডেকি। নতুন মৌসুমের আগে ১০২ মিলিয়ন ইউরোতে দলে ভিড়ানো হয়েছে এক ডজনেরও বেশি খেলোয়াড়।
তবে জার্মান সংবাদমাধ্যম বিল্ড ও কিকার আগেই ইঙ্গিত দিয়েছিল, টেন হাগের বিদায় ঘনিয়ে এসেছে। বিল্ড জানায়, খুব অল্প সময়েই তিনি ড্রেসিংরুমে আস্থা হারিয়েছেন। কিকার লিখেছিল, তাঁর যোগাযোগের ধরণ, ম্যাচ প্রস্তুতি ও ট্যাকটিক্স দলকে সাংঘর্ষিক ধাক্কা দিয়েছে।
এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে আড়াই বছরে দুটি ঘরোয়া কাপ জিতেছিলেন টেন হাগ, তবে গত মৌসুমে বাজে শুরুর পর তাঁকে বিদায় করা হয়। তারও আগে আয়াক্সে তিনটি লিগ শিরোপা ও ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল এনে দিয়েছিলেন তিনি।
কোরিয়ার কাছে হার, তবু বিশ্বকাপ বাছাই খেলার সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের
১ ওভারে ৪৩ রান দিয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড