বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে, ততদিন কেউ বিএনপিকে ভাঙতে পারবে না।
তিনি বলেন, “এ দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। জিয়াউর রহমানের গড়া বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে জোর করে বের করে দেওয়া হয়েছে। এরশাদ জাতীয় পার্টি গঠন করে বিএনপির বড় বড় এমপি-মন্ত্রীদের দলে ভিড়িয়ে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।
ওয়ান-ইলেভেনের কুশীলবরা খালেদা জিয়াকে কারাবন্দি করে তারেক রহমানকে নির্যাতন করে পঙ্গু বানিয়ে দেশ ছাড়তে বাধ্য করে। সাইফুর রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে দিয়ে 'নতুন বিএনপি' গঠনের চেষ্টা হয়েছিল—তাতেও ব্যর্থ হয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি এখনো টিকে আছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে খুন করেছে, লাখ লাখ নেতাকর্মীর ওপর হামলা, মামলা ও নির্যাতন চালিয়েছে।”
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের কানাইখালিতে নাটোর প্রেসক্লাবের সামনে আয়োজিত জনসমাবেশে আরও বক্তব্য রাখেন:
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এর আগে জেলা পরিষদ মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
তিন ম্যাচ পরই টেন হ্যাগকে বরখাস্ত করলো লেভারকুসেন
নাটোরে হাসপাতাল থেকে চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার