কার্লো আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলনে নেমেছে ব্রাজিল। গতকাল মঙ্গলবার ব্রাজিলের তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে ২৪ জন ডাকা খেলোয়াড় নিয়ে প্রথম অনুশীলন করান এই ইতালিয়ান কোচ। আর সেখানেই তিনি চিলির বিপক্ষে সম্ভাব্য একাদশের ইঙ্গিত দিয়েছেন।
সাংবাদিকদের জন্য মাত্র প্রথম ১৫ মিনিটের অনুশীলন উন্মুক্ত ছিল। ব্রাজিলের দলে যে নেইমার থাকছেন না- সেটা আগেই জানা গেছে। এবার সম্ভাব্য একাদশের ধারণা দিয়েছে ইএসপিএন ব্রাজিল। সংবাদমাধ্যমটির দাবি, এই দলে বেশ কিছু চমক রয়েছে। বিশেষ করে আক্রমণভাগে তরুণ এস্তেভাও ও জোয়াও পেদ্রোকে একাদশে রাখা আনচেলত্তির নতুন পরিকল্পনার আভাস বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
আজ বুধবার স্থানীয় সময় সকালে শেষ অনুশীলন করবে সেলেসাও। এরপর তারা চলে যাবে রিও ডি জেনেইরোর বার্রা দা তিজুকায়। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) মারাকানায় শুরু হবে চিলির বিপক্ষে ম্যাচ। এরপর ৯ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে এবং ১০ অক্টোবর সকাল ৮টায় দক্ষিণ কোরিয়ার মাঠে খেলবে ব্রাজিল।
চিলির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন, ওয়েসলি, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইশ, এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনহা এবং মার্তিনেল্লি।
ম্যান সিটি ছেড়ে গুনদোয়ান বললেন ‘আমরা আবার একত্রিত হলাম’
ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন ভন্দ্রোসোভা
নতুন হেয়ারস্টাইল নয়; আলকারাজকে ন্যাড়া করেছেন তার ভাই!