মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আলিফ সর্দার (৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত আলিফ সরদার শিবচর পৌর এলাকার যাদুয়ারচর গ্রামের বিপ্লব সর্দারের ছেলে ও স্থানীয় আল কারীম ইসলামি কিন্ডারগার্টেনের নার্সারি ক্লাসের ছাত্র।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় যে, বুধবার সকালে আলিফ স্কুল ছুটি শেষে বাড়িতে আসে। নাস্তা খেয়ে বন্ধুদের সঙ্গে বড়শি নিয়ে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পা পিছলে আলিফ পানিতে পড়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা সাতার না জানায় আলিফকে উঠাতে পারেনি। পরে দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে খবর দিলে স্থানীয় লোকজন মিলে আলিফকে পানির তল থেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এম এ আজাদ জানান, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আমরা শিশুটিকে মৃত ঘোষনা করি। হাসপাতালের আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, একটি মর্মান্তিক ঘটনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না
পিএসসির প্রশ্ন ফাঁসের মূলহোতা গ্রেপ্তার