সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে এসে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশকে। দলে এসেছে চার পরিবর্তন।
স্কোয়াডে আসার পর শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে, ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এছাড়া একাদশে ফিরেছেন রিশাদ হোসেন, শরিফুল ইসলাম।
সোহানের মতো সিরিজের প্রথম ম্যাচ খেলবেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম পাটোয়ারী। বিশ্রামে রাখা হয়েছে দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন এবং দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে। ডাচ দলে সিকান্দার জুলফিকারের জায়গায় ফিরেছেন টিম প্রিঙ্গল।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক, উইকেটকিপার), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।
নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, অনিল তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, সিকান্দার জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ড্যানিয়েল ডোরাম।
ওয়ানডে অলরাউন্ডারদের ‘রাজা’ এখন সিকান্দার
আর্জেন্টিয়ায় শেষ ম্যাচের আগে 'রকি' দেখতে গেলেন মেসি