বিএনপির গণজোয়ার দেখে ষড়যন্ত্র করছে একটি মহল: আবুল হোসেন আজাদ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ বলেছেন, একটি মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপির পক্ষে গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে।

বুধবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ও দেশের সর্বস্তরের মানুষের দাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পরামর্শে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। 

রোডম্যাপ অনুযায়ী আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটি মহল এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র রুখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। 

ষড়যন্ত্রকারীরা বুঝতে পেরেছেন নির্বাচনে অংশ নিলে এদেশের মানুষ তাদের ভোট দেবেনা। বিএনপির গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। কোনো ষড়যন্ত্র কাজ করবে না, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সহ-সভাপতি চেয়ারম্যান আলা উদ্দীন আলা, আব্দুল খালেক, রেজাউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আলমগীর বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত