ঢামেক পরিচালক

নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।

ঢামেকের পরিচালক বলেন, নুরের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং তার চিকিৎসা দেশেই করা সম্ভব। তবে চিকিৎসার ফলোআপের জন্য তিনি বিদেশে যাবেন কি না, সেটি তার পরিবারই সিদ্ধান্ত নেবে।

তিনি নুরের সুস্থতার জন্য নেতাকর্মীদের অযথা কেবিনে ভিড় না করারও আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নুরুল হক নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত