বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি হৃদরোগের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।

এর আগে ২১ আগস্ট চিকিৎসার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা নজরুল ইসলাম খান ব্যাংককে যান। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে ৩০ আগস্ট তিনি সিঙ্গাপুর যান। পরে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেংয়ের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে ২ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয়। ৩ সেপ্টেম্বর বিকেলে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত