ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি জেলার তালশহর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন উদ্ধারে আখাউড়া লোকোশেডে খবর দেওয়া হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন জানান, ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী লোকোশেড বেলা দেড়টার দিকে আশুগঞ্জ তালশহরের দিকে রওনা দিয়েছে। দ্রুতই চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত