নারায়ণগঞ্জের আড়াইহাজার সড়ক দুর্ঘটনায় খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আবু তালেব (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনি মোটর সাইকেল যোগে বাড়ি থেকে রূপগঞ্জ যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের পাকিস্তানী মিল এলাকায় ট্রাক চাপায় নিহত হন।
নিহত আবু তালেব উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর বিলপাড়া এলাকার মৃত ইয়াকুবের পুত্র।
নিহতের স্বজনরা জানান, মালবাহী ট্রাকের চাপায় তার হোন্ডাটি দুমড়ে মুচড়ে যায় এবং আবু তালেব গুরুতর আহত হলে তাকে পার্শ্ববর্তী ইউ এস বাংলা হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি।
আরেক পরিচয়ে সাদিয়া আয়মান