লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাসচাপায় ইসমান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে বুড়িমারী মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহপাটীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেয়। এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দিঘীরহাট এলাকায় এদুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার দিঘীরহাট এলাকায় স্কুল শেষে খেলাধুলা করে বুধবার সন্ধ্যায় সাইকেলে বাড়ি ফিরছিল ইসমান। এসময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি সে নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোক একই সঙ্গে ক্ষোভও ছড়িয়ে পড়ে। একপার্যায়ে সহপাঠী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ছাড়াও বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী মানববন্ধন করে। এসময় নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়াসহ সাত দাবি জানানো হয়।
