ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থীতা ফেরত চেয়ে জুলিয়াস সিজারের রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার জুলিয়াস সিজারের রিটটি আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদিন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির।
চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। তার এ রিট শুনতে অপারগতা প্রকাশ করেন হাইকোর্ট।
