কুমিল্লার মুরাদনগরে আকস্মিকভাবে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনি উপজেলার বড়ইয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেয়টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীমুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শুশুন্ডা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় বিদ্যালয়ের আশেপাশের দোকানে অভিযান চালিয়ে জেলি জাতীয় ক্ষতিকর শিশুখাদ্য অপসারণ করেন এবং দোকানদারদের প্রথমবারের মতো সতর্ক করেন।
পাশাপাশি শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসা, জাহাপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
তিনি প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার পাশাপাশি ক্লাস চলাকালীন বিদ্যালয়ের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন।
শিক্ষার্থীদের উপস্থিতি ও ঝরে পড়া সম্পর্কে নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ করার কথা বলেন।
এছাড়া অভিভাবক সমাবেশ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি অভিভাবকদের সাথে শেয়ার করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে বাংলা ও ইংরেজি রিডিং পড়ার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন।
স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া পালিয়ে যাননি: ডা. জাহিদ