ভারতীয় বোর্ডের প্রধান হতে যাচ্ছেন শচীন টেন্ডুলকার?

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

রজার বিনি পদত্যাগ করার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী সভাপতি কে হবেন- তা নিয়ে চলছে জল্পনা। এর মাঝেই ভারতীয় দৈনিক ‘দৈনিক জাগরণ’- এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির একজন কিংবদন্তি ক্রিকেটার, যিনি খেলোয়াড় জীবনে বহু রেকর্ড ভাঙেছেন, তিনি পরবর্তী বিসিসিআই সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

গত কয়েক বছর ধরেই সাবেক সুপারস্টারদের বিসিসিআইয়ের সভাপতির পদে দেখা যাচ্ছে। ২০১৯ সালে সৌরভ গাঙ্গুলি নির্বাচিত হয়েছিলেন। তারপর ২০২২ সালে বিসিসিআই সভাপতি হন বিশ্বকাপজয়ী রজার বিনি। এখন বিনির উত্তরসূরি সেই ক্রিকেটারের নাম প্রকাশ করা না হলেও ভারতের ক্রিকেটাঙ্গনে রটে গেছে যে, কিংবদন্তি শচীন টেন্ডুলকারই হতে যাচ্ছেন পরবর্তী বিসিসিআই প্রধান।

দৈনিক জাগরণও ইঙ্গিত দিয়েছে যে, হবু বিসিসিআই প্রেসিডেন্ট সেই ক্রিকেটারটি বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় আইকন। সম্প্রতি নেতা ইংল্যান্ডে এই ক্রিকেট কিংবদন্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন একজন সিনিয়র রাজনৈতিক নেতা। সেই বৈঠকে ওই ক্রিকেটারকে বিসিসিআই সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়। যদিও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি, সূত্রের বরাতে বলা হচ্ছে যে ‘উভয় পক্ষই বিষয়টি নিয়ে সিরিয়াস’।

সূত্র বলছে, এবারও বিসিসিআই সভাপতি পদে নির্বাচন নাও হতে পারে। প্রধান স্টেকহোল্ডারদের একমত হওয়ার মাধ্যমে নির্বিঘ্নে নতুন সভাপতির দায়িত্বে কাউকে দেখা যেতে পারে। বিসিসিআইয়ের আসন্ন বার্ষিক সাধারণ সভায় এসব নিয়ে আলোচনা হবে। সেইসঙ্গে বিসিসিআই সচিব, কোষাধ্যক্ষ, যুগ্ম সচিব এবং আইপিএল চেয়ারম্যানের পদও ঠিক করা হবে এই সাধারণ সভায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত