ক্যাসিনোকাণ্ডে আলোচিত অনলাইন জুয়ার ব্যবসায়ী ও অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে আবারও আটক করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাত চারটার দিকে ঢাকার বারিধারা এলাকার একটি সিসা বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন।
তিনি জানান, সেলিম প্রধান বারিধারায় নিজ মালিকানাধীন সিসা বার পরিচালনা করছিলেন। সেখান থেকেই তাকে আটক করা হয়।
এর আগে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী ফ্লাইট থেকে নামিয়ে তাকে আটক করেছিল র্যাব।
পরে তার বাসা ও অফিস তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা এবং বিদেশি মদ জব্দ করার কথা জানায় সংস্থাটি।
