পাকিস্তানে উদ্ধারকারী নৌকা উল্টে নিহত ৫

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ এএম

পাকিস্তানের বন্যাদুর্গত দক্ষিণ পাঞ্জাব প্রদেশের মুলতানে উদ্ধারকারীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, শনিবার (৬ সেপ্টেম্বর) মুলতান জেলায় তীব্র স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। তবে বেশিরভাগ যাত্রীই বেঁচে ফিরেছেন।

শনিবার পাঞ্জাবের ত্রাণ কমিশনার নাবিল জাভেদের শেয়ার করা পরিসংখ্যান অনুসারে, রাভি, শতদ্রু এবং চেনাব নদীর বন্যায় ৪ হাজার ১০০টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে দুই মিলিয়নেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

১৫ লাখেরও বেশি প্রাণীকে স্থানান্তরিত করার জন্য ৪২৩ ত্রাণ শিবির, ৫১২ চিকিৎসা কেন্দ্র এবং ৪৩২ পশুচিকিৎসা পোস্ট স্থাপন করা হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে জুন থেকে পাকিস্তানে মৌসুমি বন্যায় প্রায় ৯০০ জন নিহত হয়।

মুলতান থেকে আল জাজিরার সাংবাদিক কামাল হায়দার বলেন, বন্যার কারণে এই অঞ্চলের গ্রামগুলো পরিত্যক্ত হয়ে পড়েছে। মানুষ তাদের জিনিসপত্র ছেড়ে জীবন বাঁচানোর চেষ্টা করছে। বেশিরভাগ মানুষের কোনও সুরক্ষা নেই। হাজার হাজার একর জমিতে ফসল নষ্ট হয়ে গেছে। আম বাগান সব ডুবে গেছে।

তিনি আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে, সাধারণত বর্ষাকাল শেষ হয়ে যেত কিন্তু আবহাওয়া বিভাগ শিগগিরই দশম বর্ষাকাল আসার পূর্বাভাস দিচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত