ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে আছে। ভোট না হওয়ার পরিস্থিতি আছে বলে মনে হয় না। কোনো শঙ্কা কমিশন মনে করে না।

আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির তথ্য আসেনি। আমরা সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও যৌক্তিক বিষয় বিবেচনা করে সীমানা নিয়ে গেজেট প্রকাশ করেছি।

তিনি আরও জানান, ভোটারসংখ্যার ভিত্তিতে জেলা পর্যায়ে গড় ও মোট সংখ্যা নির্ধারণ করা হয়েছে। কোথাও জনসংখ্যা, কোথাও ভৌগোলিক অখণ্ডতা এবং কোথাও প্রশাসনিক দিককে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে শতভাগ একভাবে করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত