দক্ষিণ আফ্রিকাকে ৭২ রানে গুঁড়িয়ে রেকর্ড জয় ইংল্যান্ডের

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ এএম

সাউদাম্পটনে ইতিহাস গড়ল ইংল্যান্ড। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩৪২ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে ইংলিশরা।

প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তোলে উইকেটে ৪১৪ রান, যা তাদের ওয়ানডে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ। জ্যাকব বেথেল ও জো রুট দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলের রানের পাহাড় গড়ার পথে নেতৃত্ব দেন।

এরপর বল হাতে ঝড় তোলেন দুই ইংলিশ পেসার। জফরা আর্চার ও ব্রাইডন কার্স দুর্দান্ত সূচনায় ৬টি উইকেট ভাগাভাগি করে নেন। দক্ষিণ আফ্রিকার ইনিংস কার্যত শুরুতেই ভেঙে পড়ে। পরে লেগ স্পিনার আদিল রশিদ শিকার করেন ৩ উইকেট। শেষ পর্যন্ত প্রোটিয়ারা ৭২ রানে গুটিয়ে যায়। চোটের কারণে অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাট করতেই নামতে পারেননি।

এই সংস্করণে আগের সবচেয়ে বড় জয় ছিল ভারতের। ২০২৩ সালে শ্রীলঙ্কাকে দেশের মাটিতে ৩১৭ রানে হারিয়েছিল তারা।


ওয়ানডেতে সর্বোচ্চ রানের ব্যবধানের জয়

  • ৩৪২ রান – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (২০২৫)
  • ৩১৭ রান – ভারত বনাম শ্রীলঙ্কা (২০২৩)
  • ৩০৯ রান – অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস (২০২৩)
  • ৩০৪ রান – জিম্বাবুয়ে বনাম যুক্তরাষ্ট্র (২০২৩)
  • ৩০২ রান – ভারত বনাম শ্রীলঙ্কা (২০২৩)
  • ২৯০ রান – নিউজিল্যান্ড বনাম আয়ারল্যান্ড (২০০৮)

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত