নওয়াজের হ্যাটট্রিকে আফগানদের উড়িয়ে শিরোপা জয় পাকিস্তানের

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ এএম

‎শারজাহতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট আফগানদের ধস নামায়।

‎১৪২ রানের লক্ষ্য তাড়ায় রশিদ খানের দল কখনোই ম্যাচে ঢুকতে পারেনি। পাকিস্তানি বোলারদের সামনে অসহায় আফগান ব্যাটাররা গুটিয়ে যায় মাত্র ৬৬ রানে। ফলে পাকিস্তান সহজ জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে।

‎লিগ পর্বে দুই দল একে অপরকে একবার করে হারিয়েছিল। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে নওয়াজের জাদুকরী স্পেলে পাকিস্তানই শেষ হাসি হাসল। ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপের আগে এমন পারফরম্যান্স পাকিস্তানিদের আত্মবিশ্বাস যোগাবে নি:সন্দেহে।

‎টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান গড়ে ২০ ওভারে ১৪১/৮। শুরুতে সাইবজাদা ফারহানকে সাজঘরে ফেরান ফজলহক ফারুকি। এরপর নূর আহমদ ও রশিদ খানের ঘূর্ণিতে চাপে পড়ে পাকিস্তান।
‎ফখর জামান, সাইম আইয়ুব ও হাসান নওয়াজ দ্রুত আউট হয়ে গেলে চাপ বাড়ে। তবে শেষদিকে নওয়াজ, ফাহিম আশরাফ ও অধিনায়ক সালমান আলি আঘার ছোট ছোট ইনিংসে পাকিস্তানকে লড়াই করার মতো স্কোরে নিয়ে যান।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানরা শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে। ষষ্ঠ ও অষ্টম ওভারে নওয়াজের হ্যাটট্রিকেই মূল ব্যাটাররা আউট হয়ে যায়। ফলে এক পর্যায়ে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় মাত্র ৬৬ রানে।

‎স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মোকিম নেন ২টি করে উইকেট। অর্থাৎ পাকিস্তানি স্পিনাররাই ফাইনালে ম্যাচ ঘুরিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত