চলতি বছরের আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭৭ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৩ কেজি ৪৪০ গ্রাম সোনা, ১৮ কেজি ৭৩০ গ্রাম রুপা, ৮,৭৩৯টি শাড়ি, ৪,৯০৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৩,৯৭৭টি তৈরি পোশাক, ৯,৬০৩ মিটার থান কাপড়, ৪,৪১,১৭২টি কসমেটিকস সামগ্রী, ৪১,৩৩১ পিস ইমিটেশন গয়না, ১৪,০১,৫১৩টি আতশবাজি, ৪,৫৪৬ ঘনফুট কাঠ, ২,১৯৪ কেজি চা পাতা, ৭,৩২১ কেজি সুপারি, ১,৩৭৬ কেজি সার, ৪৫,৫৫০ কেজি কয়লা, ৫৩,৫৪৫ কেজি সুতা/কারেন্ট/দুয়ারি জাল, ৮৬৫টি মোবাইল সেট, ৬,৭০৭টি মোবাইল ডিসপ্লে, ২০,১০৪টি চশমা, ৭,২২০ পিস যানবাহনের যন্ত্রাংশ, ৭,৩১৮ কেজি জিরা, ১৪,৩৭৩ কেজি চিনি, ৪,৪৬৭ কেজি পেঁয়াজ, ৮,৩৮৮ কেজি রসুন, ১,০৬২ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ২,৮৯,৯৬১ পিস চকলেট, ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ/ট্রাক্টর, ১টি ট্রলি, ৬টি প্রাইভেট কার/মাইক্রোবাস, ১৫৬টি নৌকা, ৪০টি সিএনজি/ইজিবাইক, ৫৬টি মোটরসাইকেল এবং ৩৫টি বাইসাইকেল/ভ্যান।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি দেশি/বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি এসএমজি, ৩টি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৮১৫ রাউন্ড গোলাবারুদ এবং ৮টি অন্যান্য অস্ত্র। এ ছাড়া মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৯ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৬০ জন বাংলাদেশি নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪৬ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
