বিশ্বকাপ বাছাইপর্বে তুরস্ককে ৬-০ গোলে বিধ্বস্ত করার পর কনিয়া বুইউকশেহির স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সময়ে নিজের পাসপোর্ট হারিয়ে ফেলেছেন লামিন ইয়ামাল। তুরস্ক ম্যাচে গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন দুটি।
খেলা শেষে যখন দল বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিলো, তখনই শুরু হয় বিপত্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি হন্যে হয়ে নিজের ব্যাগ ও সরঞ্জাম খুঁজছেন, এমনকি ফেরত যান ড্রেসিংরুমেও। কিন্তু শেষ পর্যন্ত কোথাও মেলেনি তার ভ্রমণ নথি।
এ ঘটনায় বিলম্বিত হয় স্পেন দলের বাস ছাড়াও। সতীর্থরা অপেক্ষা করতে থাকেন, আর ইয়ামাল হতাশায় পাসপোর্ট খুঁজতে থাকেন। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, বিষয়টি ইতিমধ্যেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও তুর্কি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তুরস্ক থেকে ফেরার পথে পাসপোর্ট অত্যন্ত জরুরি হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। তবে সমাধানের পথও খোলা। আঙ্কারায় অবস্থিত স্প্যানিশ দূতাবাসের সহায়তায় জরুরি ভ্রমণ নথি সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে ফুটবল ফেডারেশন। সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ইয়ামালকে নতুন নথি দেওয়া সম্ভব হবে।
বার্সেলোনার আগামী ম্যাচ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে, আর ইয়ামাল সময়মতো যোগ দিতে পারবেন কি না, তা নির্ভর করছে দূতাবাসের কাগজপত্র দ্রুত সম্পন্ন হওয়ার ওপর।
মেসি নেই, ইকুয়েডর বিপক্ষে স্কালোনি যাদের সুযোগ দেবেন
এশিয়া কাপের মোড়কে ভারত-পাকিস্তান দ্বৈরথ