দেশকে ফ্যাসিস্ট মুক্ত ও নতুনভাবে গড়ার উদ্যোগ নিয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ৪৭ বছর লড়াই-সংগ্রাম করেছে বিএনপি। দেশকে ফ্যাসিস্ট মুক্ত ও নতুন করে গড়তে কাজ করছে বিএনপি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।’
তিনি আরও বলেন, সম্মেলনের মাধ্যমে আসা নতুন নেতৃত্ব স্থানীয় বিএনপিকে সংগঠিত করার পাশাপাশি ঠাকুরগাঁওকে সমৃদ্ধ ও সুসংগঠিত জেলা হিসেবে গড়ে তুলবে।
শহিদ আবু সাঈদ হত্যা: তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে