এভারকেয়ার হসপিটাল

প্রথমবারের মতো বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

এভারকেয়ার হসপিটালে প্রথমবারের মতো বিশ্বরেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে সম্প্রতি একটি বিজ্ঞান বিষয়ক আলোচনাঅনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বপ্রথম ২০২৪ সালে লন্ডন গ্লোবাল ক্যান্সার উইক-এপ্রতি বছর ৭ সেপ্টেম্বর এই আন্তর্জাতিক দিবসটি উদযাপনের প্রস্তাব দেওয়া হয় এবং ২০২৫ সালের শুরুতে তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়।

আলোচনা অনুষ্ঠানে, ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির গুরুত্বতুলে ধরা হয় এবং এর জীবনরক্ষাকারী ভূমিকা সম্পর্কে স্বাস্থ্যসেবা, পেশাজীবীসহ সাধারণমানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন এভারকেয়ারহসপিটালস, বাংলাদেশ-এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ডা. রত্নদ্বীপ চাস্কারসহ এভারকেয়ারহসপিটাল ঢাকার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অনকোলজিস্ট ও বিশেষজ্ঞচিকিৎসকবৃন্দ। তারা রেডিওথেরাপির অগ্রগতি, রোগীদের চিকিৎসা প্রদান এবং রেডিয়েশন চিকিৎসানিয়ে বিভ্রান্তি দূর করা প্রসঙ্গে বিশেষ আলোচনা করেন।

এ প্রসঙ্গে এভারকেয়ারহসপিটালসের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, ওয়ার্ল্ড রেডিওথেরাপি অ্যাওয়ারনেস ডেক্যান্সার চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে রেডিওথেরাপিএকটি শক্তিশালী অস্ত্র। শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাধারণ রোগীরা এর সুফল পেতেপারেন।

এভারকেয়ার হসপিটাল ঢাকার রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কন্সালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, ক্যান্সাররোগীদের প্রায় অর্ধেকের চিকিৎসায় কোন না কোন পর্যায়ে রেডিওথেরাপির প্রয়োজন হয়,যা আধুনিক অনকোলজির অবিচ্ছেদ্য অংশ। তাই এই চিকিৎসা পদ্ধতি নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলের কাছে পৌঁছে দিতেও আমাদের কাজ করতে হবে।

রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কন্সালটেন্ট ডা. আরমান রেজা চৌধুরী বলেন, রেডিওথেরাপি আধুনিকচিকিৎসা পদ্ধতি হওয়ায় এটি নিয়ে ভ্রান্ত ধারণা ছড়াতেই পারে, তবে সম্মিলিভাবে সঠিকতথ্য প্রচারের মাধ্যমে এসব ধারণা দূর করা সম্ভব। রোগীদের জানাতে ও বোঝাতে হবে যে, রেডিওথেরাপিনিরাপদ, কার্যকর এবং জীবন রক্ষাকারী।

প্রথমবারের মতো বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন এভারকেয়ারহসপিটাল ঢাকা’র ক্যান্সার চিকিৎসার উন্নয়নে প্রযুক্তি, উদ্ভাবন ও বিশেষায়িত দক্ষতারমাধ্যমে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত