নিয়ম ভেঙে কেন্দ্রে প্রবেশ ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে প্রবেশ করে বিতর্কের জন্ম দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তিনি জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্রের অংশে প্রবেশ করেন। প্রবেশের পর আবিদুল অভিযোগ করেন, প্রার্থীদের জন্য আলাদা কোনো কার্ড তৈরি করা হয়নি, যার কারণে অন্য কেন্দ্রগুলোতে প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে।

জবাবে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক জানিয়েছেন, প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। তিনি প্রথমে বিষয়টি জানতেন না, পরে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হন।

পরবর্তীতে জগন্নাথ হলের কেন্দ্র থেকে আবিদুল বলেন, “আমি আসার পর কোনো অনিয়ম লক্ষ্য করিনি। এছাড়া কেউও কেন্দ্রের ভেতরে অনিয়ম করতে পারবে না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত