‘সে তো বার্সেলোনার খেলোয়াড়’ - ইয়ামালকে নিয়ে এমবাপ্পের রসিকতা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

ব্যালন ডি’অর প্রসঙ্গে ফের আলোচনায় এলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। নিজের স্বপ্নের ট্রফি নিয়ে খোলামেলা কথা বলার পাশাপাশি বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামালকে নিয়ে হালকা রসিকতাও করেছেন। তার এই মজার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

জার্মান পত্রিকা ‘বিল্ড’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে জানান, তার রিয়াল সতীর্থ উসমান দেম্বেলেকে তিনি এবারের ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করেন। দেম্বেলের দুর্দান্ত মৌসুমের কথা তুলে ধরে তিনি বলেন, ‘অবশ্যই এটি একটি স্বপ্ন। ট্রফি জিতলে এবং মৌসুম ভালো কাটলে আমিও এটি জিততে চাই। তবে দলগত সাফল্য ছাড়া এটি সম্ভব নয়।’

সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিকরা ১৭ বছর বয়সী বার্সেলোনা তারকা ইয়ামালের নাম উল্লেখ করলে এমবাপ্পে হেসে বলেন, ‘ইয়ামাল? সে তো বার্সেলোনার খেলোয়াড়… এ নিয়ে আমরা কিছু বলতে পারি না।’ তার এ মন্তব্য সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মাদ্রিদ-বার্সার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এমবাপ্পের এই রসিকতা যেমন ভক্তদের আনন্দ দিয়েছে, তেমনি এটি ইয়ামালের প্রতিভার প্রতি একধরনের স্বীকৃতিও বটে।

ব্যালন ডি’অরের স্বপ্নের বাইরে এমবাপ্পে নজর রাখছেন আসন্ন ২০২৬ বিশ্বকাপে। ইতোমধ্যেই ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা হয়েছে এমবাপ্পের। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে হয়েছেন রানার্সআপ। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট নিয়ে তিনি বলেন,, ‘বিশ্বচ্যাম্পিয়ন কে না হতে চায়? এটি বিশেষ এক টুর্নামেন্ট, আর আমরা এটি জিততে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত