ধানি জমি থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানি জমি থেকে লিটন মিয়া নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম নন্দগ্রাম জামে মসজিদের পাশের একটি ধানি জমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত লিটন মিয়া (২৭) একই এলাকার ছত্তার মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা মসজিদের পাশের ধানি জমিতে একটি গলা কাটা মরদেহ দেখতে পেয়ে থানা খবর দেয়। পরে পুলিশের  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত